100% Secure & Encrypted Parental Safety App Real-time Parent & Child Sync
আইনি চুক্তি ও নিরাপত্তা নীতি

সেবা ব্যবহারের শর্তাবলী

Nirapod Family প্ল্যাটফর্মের সুবিধা গ্রহণ, অ্যাপ্লিকেশন ইনস্টল বা সাবস্ক্রিপশন অর্ডারের পূর্বে আমাদের নিরাপত্তা নিয়মাবলী ও শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ে অনুধাবন করুন।

গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘোষণা ও যৌথ আস্থা চুক্তি

Nirapod Family একটি শতভাগ বিশ্বস্ত ও নিরাপদ অভিভাবকীয় পর্যবেক্ষণ প্রযুক্তি (Parental Control Software)। আমাদের প্ল্যাটফর্মের মূল ভিত্তি হলো সম্পূর্ণ প্রশাসনিক হস্তক্ষেপমুক্ত ব্যবস্থা (Zero Admin Access) এবং পাসওয়ার্ড পুনঃসেটহীন সুরক্ষা (Zero Password Reset Capability)। গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ণ রাখতে এবং যেকোনো অহেতুক ভুল বোঝাবুঝি বা দোষারোপ থেকে সুরক্ষিত থাকতে নিচের নীতিমালা প্রতিটি ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।

শর্তাবলী গ্রহণ ও সম্মতি (Acceptance of Terms)

Nirapod Family (নিরাপদ ফ্যামিলি) অ্যাপ্লিকেশনটি ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ও নিয়মাবলী মনোযোগ সহকারে পড়ুন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড, ইন্সটল, অ্যাকাউন্ট নিবন্ধন কিংবা আমাদের অ্যাপটি ব্যবহার আপনি সজ্ঞানে এবং স্বেচ্ছায় এই ব্যবহারিক নীতিমালা ও শর্তাবলীর সব নিয়ম মেনে নিচ্ছেন। অ্যাপটি ডাউনলোড, ইন্সটল বা ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে আপনি নিচের শর্তাবলী মেনে চলছেন।

মূল উদ্দেশ্য ও অভিভাবকীয় ব্যবহার (Intended Purpose & Parental Guidance)

Nirapod Family "নিরাপদ ফ্যামিলি" মূলত পিতা-মাতা এবং অভিভাবক কর্তৃক তাদের সন্তান বা পোষ্যদের ডিজিটাল সুরক্ষা নিশ্চিতকরণ, সঠিক ডিভাইস ব্যবহার পরিচালনা (Parental Control) এবং নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো গোপন ট্র্যাকিং বা স্পাইওয়্যার (Spyware) অ্যাপ নয়। ব্যবহারকারী সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে অ্যাপটি ব্যবহার করছেন বলে গণ্য হবে।

ব্যবহারকারীর নিজ দায়িত্ব ও আইনি দায়বদ্ধতা (User Responsibility & Legal Compliance)

* অভিভাবকের দায়িত্ব: অ্যাপটি ব্যবহারের মাধ্যমে সন্তান বা কোনো ডিভাইসের ওপর অ্যাক্সেস নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব পিতা-মাতা বা অভিভাবকের নিজের।
* অনুমতি: শুধুমাত্র নিজের নাবালক সন্তান বা যার আইনি অভিভাবক আপনি, তার ডিভাইসে এই অ্যাপটি ব্যবহারের অধিকার আপনার রয়েছে। অভিভাবক ব্যতীত অন্য কারও ডিভাইসে অনুমতি ছাড়া এটি ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
* দায়মুক্তি: অ্যাপটি ব্যবহার করে কোনো পারিবারিক, সামাজিক বা আইনি জটিলতা সৃষ্টি হলে তার জন্য "নিরাপদ ফ্যামিলি" কর্তৃপক্ষ বা অ্যাডমিন কোনোভাবেই দায়ী থাকবে না।

পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের নিরাপত্তা (Password & Account Security)

* পাসওয়ার্ড সুরক্ষামূলক এনক্রিপশন: ব্যবহারকারীর অ্যাকাউন্টের লগইন পাসওয়ার্ড সম্পূর্ণ এনক্রিপ্টেড (Encrypted) অবস্থায় সংরক্ষিত থাকে।
* অ্যাডমিনের সীমারেখা: অ্যাপ অ্যাডমিন বা কর্তৃপক্ষের কাছে কোনো ব্যবহারকারীর পাসওয়ার্ড দেখার বা জানার কোনো সুযোগ নেই।
* অ্যাাকাউন্ট ব্যাকআপ ও গোপনীয়তা: ব্যবহারকারী নিজের পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট অ্যাক্সেস অন্য কারো সাথে শেয়ার করলে তার ফলে কোন ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ দায় ব্যবহারকারীকেই বহন করতে হবে।

চাইল্ড ডিভাইস এক্সেস ও ডেটা প্রাইভেসি (Child Device Access)

* অ্যাডমিনের এক্সেসহীনতা: চাইল্ড/সন্তানের ডিভাইসের কোনো প্রকার ডেটা, অবস্থান (Location), স্ক্রিন টাইম বা অ্যাপ ব্যবহারের নিয়ন্ত্রণ সরাসরি অ্যাডমিনের হাতে থাকে না।
* প্যারেন্ট টু চাইল্ড সংযোগ: চাইল্ড ডিভাইসের সকল তথ্য ও নিয়ন্ত্রণ শুধুমাত্র পিতা-মাতার (Parent Account) নিজস্ব প্যানেলেই দৃশ্যমান।
* ডেটা ট্র্যাকিং: অ্যাডমিন ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত কথোপকথন, মিডিয়া বা গোপনীয় তথ্য পর্যবেক্ষণ বা সংরক্ষণ করে না।

টেকনিক্যাল সীমাবদ্ধতা ও জিপিএস সঠিকতা (Technical Disclaimer)

অ্যাপে প্রদত্ত ফিচারসমূহ (যেমন: Real-Time Location, Geofence Alerts, Remote Lock, Screen Time Management ইত্যাদি) ইন্টারনেটের গতি, জিপিএস সিগন্যাল এবং মোবাইল অপারেটিং সিস্টেমের ওপর নির্ভর করে।
নেটওয়ার্ক ধীরগতি, জিপিএস ত্রুটি বা চাইল্ড ডিভাইসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তথ্য পেতে দেরি হলে বা সার্ভিস ব্যাহত হলে অ্যাপ অ্যাডমিন দায়বদ্ধ থাকবে না।

অ্যাপ অপব্যবহার ও অ্যাকাউন্ট বাতিল (Misuse & Termination)

যদি কোনো ব্যবহারকারী এই অ্যাপটিকে বেআইনি নজরদারি, অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি ছাড়া ট্র্যাকিং করা বা কোনো অসাধু উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে "নিরাপদ ফ্যামিলি" কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ ছাড়াই উক্ত অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ব্লক/বাতিল করার পূর্ণ অধিকার রাখে।
support@nirapodfamily.com
+880 1772-211819